• আমাদের অনুসরণ করো

সম্মিলিত দোয়ায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক

নোটিশ
এতদ্বারা খিলগাঁও ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসা–এর সকল বিভাগের সম্মানিত ছাত্রদের জানানো যাচ্ছে যে, আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন মাগরিবের আজানের ২০ (বিশ) মিনিট পূর্বে মাদ্রাসায় উপস্থিত হয়ে সম্মিলিত দোয়ায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক করা হলো।
উক্ত সময়ে সকল ছাত্রকে নির্ধারিত স্থানে শৃঙ্খলার সাথে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে নির্দেশ প্রদান করা হচ্ছে। কোনো ছাত্র এই নির্দেশ অমান্য করলে মাদ্রাসার প্রচলিত নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অতএব, সকল ছাত্রকে বিষয়টি গুরুত্বসহকারে মেনে চলার জন্য নির্দেশ প্রদান করা হলো।
তারিখ: ……………
আদেশক্রমে
কাজী আজহারুল ইসলাম
প্রিন্সিপাল
খিলগাঁও ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসা

This website uses cookies to improve user experience. গ্রহণ করুন